রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১, পাল্টা আঘাতের হুঁশিয়ারি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১, পাল্টা আঘাতের হুঁশিয়ারি

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) পরিচালিত এই সামরিক অভিযানে লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ ছাড়াও রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশের একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। সৌদি জোট এই অভিযানকে একটি ‘বিশেষ অভিযান’ হিসেবে অভিহিত করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুদাইদাহ বন্দর ব্যবহার করে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালানের অবকাঠামোগুলো ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। এছাড়া রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং একটি সরবরাহ ডিপো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে জোট বাহিনী।

অন্যদিকে, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছেন আল-মালকি। ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আল-শুকাইক এলাকায় আছড়ে পড়েছে। হামলার পরপরই হুতি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের দৃশ্য সম্প্রচার করেছে।

এর আগে হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছিল যে, হুদাইদাহ বন্দরে কোনো ধরনের আঘাত এলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি সৌদি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এছাড়া সৌদি রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক অঞ্চল এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১, পাল্টা আঘাতের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) পরিচালিত এই সামরিক অভিযানে লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ ছাড়াও রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশের একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। সৌদি জোট এই অভিযানকে একটি ‘বিশেষ অভিযান’ হিসেবে অভিহিত করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুদাইদাহ বন্দর ব্যবহার করে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালানের অবকাঠামোগুলো ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। এছাড়া রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং একটি সরবরাহ ডিপো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে জোট বাহিনী।

অন্যদিকে, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছেন আল-মালকি। ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আল-শুকাইক এলাকায় আছড়ে পড়েছে। হামলার পরপরই হুতি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের দৃশ্য সম্প্রচার করেছে।

এর আগে হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছিল যে, হুদাইদাহ বন্দরে কোনো ধরনের আঘাত এলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি সৌদি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এছাড়া সৌদি রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক অঞ্চল এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒