রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, আমি এই মর্মে আদেশ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অর্ডার অব প্রিন্সেস ওলগা, প্রথম শ্রেণির পদকে ভূষিত করা হোক। ডিক্রিতে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তার উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন। যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলেছিল এবং এর ফলে সড়কগুলো থেকে স্থলমাইন অপসারণ করা সম্ভব হয়। আর এর ফলে বাসিন্দারা ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ পান।

মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষরকে বহন করে। বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন। তবে এ বৈঠকের কোনো তারিখ জানানো হয়নি। রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প যুক্ত রয়েছেন। ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬ (বাসস):

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, আমি এই মর্মে আদেশ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অর্ডার অব প্রিন্সেস ওলগা, প্রথম শ্রেণির পদকে ভূষিত করা হোক। ডিক্রিতে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তার উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন। যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলেছিল এবং এর ফলে সড়কগুলো থেকে স্থলমাইন অপসারণ করা সম্ভব হয়। আর এর ফলে বাসিন্দারা ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ পান।

মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষরকে বহন করে। বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন। তবে এ বৈঠকের কোনো তারিখ জানানো হয়নি। রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প যুক্ত রয়েছেন। ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬ (বাসস):

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒