রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইরানে স্থলপথে পণ্য পরিবহন রুখতে মার্কিন টাস্কফোর্স গঠন

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

ইরানে স্থলপথে পণ্য পরিবহন রুখতে মার্কিন টাস্কফোর্স গঠন

অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে—এমন অভিযোগে ইরানে প্রবেশের স্থলপথগুলো কীভাবে ব্যাহত করা যায়, তা খতিয়ে দেখতে ২০ সদস্যের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই নতুন বিধিনিষেধের ফলে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পরিধি আরও বাড়বে। দুই দেশের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার বলেন, এই টাস্কফোর্সের কার্যক্রম ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় গড়ে তোলার সক্ষমতা আরও সীমিত করবে। বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডায় অবস্থানরত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধের উপায় খুঁজে বের করবে তারা।

এদিকে তেহরানও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর পরপরই ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার তেহরানের পদক্ষেপের জবাবে এ অবরোধ আরোপ করা হয়। বিশ্বে মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এই অবরোধের ফলে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকে ৮ নভেম্বর, ২০২৬ তারিখে বাসস এই সংবাদ প্রকাশ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইরানে স্থলপথে পণ্য পরিবহন রুখতে মার্কিন টাস্কফোর্স গঠন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে—এমন অভিযোগে ইরানে প্রবেশের স্থলপথগুলো কীভাবে ব্যাহত করা যায়, তা খতিয়ে দেখতে ২০ সদস্যের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই নতুন বিধিনিষেধের ফলে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পরিধি আরও বাড়বে। দুই দেশের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার বলেন, এই টাস্কফোর্সের কার্যক্রম ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় গড়ে তোলার সক্ষমতা আরও সীমিত করবে। বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডায় অবস্থানরত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধের উপায় খুঁজে বের করবে তারা।

এদিকে তেহরানও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর পরপরই ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার তেহরানের পদক্ষেপের জবাবে এ অবরোধ আরোপ করা হয়। বিশ্বে মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এই অবরোধের ফলে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকে ৮ নভেম্বর, ২০২৬ তারিখে বাসস এই সংবাদ প্রকাশ করে।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒